
Banglar Shaktipeeth: Kali O Durga Mandirer Itihas
বাংলার শক্তিপীঠ: কালী ও দুর্গা মন্দিরের ইতিহাস
গৌতম বসুমল্লিক
প্রচ্ছদ: গীতশ্রী চ্যাটার্জী
মুদ্রিত মূল্য: ২৭৫/-
প্রকাশক:
তবুও প্রয়াস প্রকাশনী এবং
হিন্দুস্থান মিউজিক পাবলিশিং প্রাইভেট লিমিটেড
শক্তির পুজো ভারতের অন্যান্য অংশে হলেও, দুর্গা এবং কালী একান্তভাবেই পূর্ব ভারতের, বিশেষ করে বাংলার নিজস্ব এক উপাসনা ধারা। পুরাণ কাহিনি ‘দক্ষযজ্ঞ’র সূত্র ধরে গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে রয়েছে ৫১টি সতীপীঠ। সেই সমস্ত পীঠে দুর্গা-সহ বিভিন্ন মাতৃকাদেবীর উপাসনা করা হয়। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। এখানে রয়েছে ১৪টি সতীপীঠ এবং একটি সিদ্ধপীঠ। এই গ্রন্থে সেইসমস্ত সতীপীঠের কথা আলোচিত হয়েছে। এ ছাড়াও গোটা বঙ্গদেশজুড়ে রয়েছে অসংখ্য দুর্গা ও কালী মন্দির। ‘বাংলার শক্তিপীঠ’ গ্রন্থে এই বঙ্গে থাকা সতীপীঠ ও সেই সঙ্গে বাংলার বিভিন্ন জায়গার কয়েকটি দুর্গা ও কালী মন্দিরের কথা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আরও রয়েছে শহর কলকাতার কয়েকটি উল্লেখযোগ্য কালীমন্দিরের কথাও।
You May Also Like

Cinemar Swaad

Lokkathar Aloukik (1st Volume: Bharatbarsha)

Raniar Rannaghar

Fajiler Mahabharat
