
Guptachar: Bharat- Pakistan
Guptachar: Bharat- Pakistan
Samriddha Dutta
Gangchil
তদন্তকাহিনি সাংবাদিকতার সুবাদে মানুষের সঙ্গে আলাপ হওয়াই স্বাভাবিক। কলকাতার কলেজে-পড়া এক সাইকোলজির ছাত্রী একদিন জানতে চাইলেন, আপনার সঙ্গে অজিত দোভালের আলাপ আছে? বললাম, কেন? সে বলেছিল, উনি আমার কাছে হিরো! দুর্দান্ত স্পাই ছিলেন! ও সব নিয়ে একটু খোঁজ নিয়ে লিখতে পারেন তো! দারুণ লাগবে। বুঝলাম গুপ্তচর নিয়ে একটা আগ্রহ আছে। এর পর শারদীয় বর্তমানে কী বিষয় নিয়ে লেখা যায়, সেই আলোচনায় এই প্রসঙ্গটি উত্থাপন করায়, শারদীয়ার দায়িত্বে থাকা সিনিয়র দিদি সাহানা নাগচৌধুরী এক সেকেণ্ডও না ভেবে বললেন, শুধু দোভাল কেন? এক কাজ করো। ভারত আর নাগচৌধুরী এক পাকিস্তানের নানা রকম গুপ্তচরবৃত্তির কাহিনি নিয়ে একটা লেখা তৈরি করো। পাঠকের পালস বুঝে লেখার আইডিয়া দেওয়ায় সিদ্ধহস্ত সাহানাদি। সম্পাদক শুভা দত্ত এবং ডিরেক্টর অভিজিৎ ভট্টাচার্য তৎক্ষণাৎ সবুজ সংকেত দিয়ে বললেন, ভাল সাবজেক্ট। লিখে ফেলো। যথারীতি ২০১৬ সালের শারদীয়া বর্তমানে সেই রচনাটি প্রকাশিত হয়ে গেল। বহু পাঠকই জানালেন, বেশ ভাল লেগেছে। তবে অনেকের বক্তব্য, আরও অনেক কিছু জানা বাকি রয়ে গেল! অর্থাৎ কৌতূহলটি জাগ্রত রয়েছে। বেশ কিছু মাস কেটে গেল। দিল্লি বইমেলা। নিউ দিল্লি কালীবাড়িতে। অনেক চেনা-অচেনা প্রকাশক বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন প্রবাসী বাঙালির পাঠ-তৃষ্ণা মেটানোর লক্ষ্যে। এক দিকে মঞ্চে লোপামুদ্রা মিত্রের গান চলছে, সে দিকে বেশি ভিড়। উইকডেজ। তাই স্টলগুলিতে




